ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

বিএনপি হতাশ- মোশাররফ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:১৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির সিনিয়র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, গত ২৪ মে বিএনপির একটি চার সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকের পর প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। সেখানে নির্বাচনের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় বিএনপি হতাশ হয়েছে বলে জানান ড. মোশাররফ।

মঙ্গলবার (২৭ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, “২৪ মে আমাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর আরও দুটি রাজনৈতিক দলের সঙ্গেও তিনি আলোচনা করেন। তবে তার প্রেস সচিবের মাধ্যমে যেসব কথা তুলে ধরা হয়, তাতে আমরা স্পষ্ট কোনো রোডম্যাপ দেখতে পাইনি। এ কারণেই আমরা হতাশ।”

তিনি আরও বলেন, “আমরা কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করিনি। বরং আমরা চাই, তিনি দায়িত্বশীল ভূমিকা নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।”

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপি হতাশ- মোশাররফ

আপডেট সময় : ০৫:১৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫