ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

দেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফেরাতে চায় বিএনপি : ড. আবদুল মঈন খান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফেরাতে চায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

তিনি বলেছন, ‘সেটি ফেরাতে একমাত্র পদ্ধতি রয়েছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।’ শনিবার (১৭ মে) জাতীয়তাবাদী বাউল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মঈন খান বলেন, ‘গণতন্ত্র ব্যতিরেকে পৃথিবীর কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারেনি। একদলীয় শাসনে ক্ষমতা দেখানো যায়, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না। সে কারণে বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।’

তিনি আরো বলেন, ‘বিএনপি বাংলাদেশের সকলের স্বাধীনতা, মানুষের কথা বলা ও মিডিয়ারও স্বাধীনতা চায়। এদেশ সৃষ্টি হয়েছিল গণতন্তের জন্য।’

মঈন খান বলেন, ‘জিয়াউর রহমান বিদেশ সফরের সময় বেছে বেছে গ্রামের শিল্পীদের সহযোগী হিসেবে নিতেন। জিয়াউর রহমান জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্রের জীবন দিয়েছেন। এই গণতন্ত্রকে বাংলাদেশের ফিরিয়ে আনতে হবে।’

এ সময় জাতীয়তাবাদী বাউল দলের সভাপতি রফিকুল ইসলাম তুহিন, সহ-সভাপতি আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক ফরিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মিলন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফেরাতে চায় বিএনপি : ড. আবদুল মঈন খান

আপডেট সময় : ১০:৪৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫