ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

২৪-এ ছাত্রজনতা প্রাণ দিয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য- ফারুক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি গত ১৬ বছর ধরে একটি সুষ্ঠু ও পরিচ্ছন্ন নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। ২৪-এ ছাত্রজনতা প্রাণ দিয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য। তাই আর বিলম্ব নয়—ত্বরিত নির্বাচনের ব্যবস্থা নিতে হবে।

বুধবার (১৪ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও ৩১ দফা বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচন দিয়ে জনগণকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, হাজারো আয়নাঘর আবিষ্কার হলেও যারা সেসবের সঙ্গে জড়িত, তারা এখনও উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন। তাদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, তিনি দেশ ছাড়ার পর তদন্ত কমিটি গঠন করা একটি হাস্যকর উদ্যোগ। এতে বোঝা যায়, সরকারের গোয়েন্দা তথ্যেও ঘাটতি রয়েছে।

এই বক্তব্যের মাধ্যমে জয়নুল আবদিন ফারুক দ্রুত নির্বাচন, সুশাসন ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থার ওপর জোর দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

২৪-এ ছাত্রজনতা প্রাণ দিয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য- ফারুক

আপডেট সময় : ১২:০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫