ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই- নাহিদ ইসলাম

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১০:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১৮১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, পুরোনো কাঠামো দিয়ে নতুন কিছু নির্মাণ সম্ভব নয়— এজন্য প্রয়োজন একটি গণতান্ত্রিক, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল এবং জনগণের আস্থাভাজন নতুন সংবিধান।

আজ (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন এবং সংবিধান সংস্কারে নাগরিক জোটের সাত দফা প্রস্তাব’-এর ভিত্তিতে আয়োজিত এই সভায় বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

নাহিদ ইসলাম বলেন, বিগত সময়ের সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। ফলে রাষ্ট্র ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তিনি মনে করেন, নতুন সংবিধান প্রণয়নের মধ্য দিয়েই এই আস্থার সংকট কাটানো সম্ভব। এ সময় তিনি বলেন, আমাদের মৌলিক সংস্কারের দিকে এগোতে হবে। মৌলিক বিষয়ে ঐক্যমত গঠিত না হলে, অগুরুত্বপূর্ণ বিষয়ে একমত হওয়া ফলপ্রসূ হবে না।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে তিনি বলেন, এটি বিচারিক প্রক্রিয়ার একটি অংশ। তবে এই প্রক্রিয়াকে আরও বিশ্বাসযোগ্য করতে হলে একটি সুনির্দিষ্ট বিচারিক রোডম্যাপ জনগণের সামনে উপস্থাপন করতে হবে। তাহলেই রাষ্ট্রীয় ন্যায়বিচার ও জবাবদিহিতার ওপর জনগণের আস্থা গড়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই- নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৬:১০:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫