ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত স্বাগত জানায় বিএনপি- সালাহ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে সরকারের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, মাফিয়া শক্তিতে পরিণত হওয়া আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে দেশ-বিদেশে কেউ স্বীকৃতি দেয় না।

রোববার (১১ মে) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা আরও বলেন, আওয়ামী লীগ প্রকৃত অর্থে গণতন্ত্রে বিশ্বাস করে না। তাদের ডিএনএতেই গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই।

তিনি বলেন, দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার জন্য প্রয়োজনীয় আইন সংশোধনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং তা বিএনপি সাধুবাদ জানায়।

এ সময় সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে সালাহ উদ্দিন আহমদ হুঁশিয়ারি দেন, রোডম্যাপ না দিলে সরকারকে ভবিষ্যতে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রক্রিয়ায় স্থিতিশীলতা আনতে হলে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে, আর তার জন্য গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত স্বাগত জানায় বিএনপি- সালাহ উদ্দিন

আপডেট সময় : ০৮:১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫