ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

স্বৈরাচার যাতে সুযোগ না পায়, সেজন্য দেশের মানুষ ঐক্যবদ্ধ: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে যেন কেউ তাঁবেদার রাষ্ট্রে রূপান্তর করতে না পারে এবং দেশে স্বৈরাচার যেন আর কোনো সুযোগ না পায়, সেজন্য দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।

শনিবার (১০ মে) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “দেশের মানুষ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না। সংবিধান লঙ্ঘনের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের অবশ্যই বিচার করতে হবে। নিজেদের স্বার্থে বিভিন্ন ধর্মাবলম্বীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে পতিত স্বৈরাচার সরকার।

”বর্তমান সরকার প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি চায় এই সরকার সফল হোক। তবে সরকার যাতে স্বচ্ছভাবে কাজ করে এবং জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত হয়, সে জন্য আমরা তাদের কাছ থেকে কর্মপরিকল্পনার রোডম্যাপ চেয়েছি। এতে জনগণের মনে কোনো ধোঁয়াশা থাকবে না।”

তিনি আরও বলেন, “বিএনপি এমন একটি সরকার গঠন করতে চায়, যেখানে প্রতিটি সিদ্ধান্তে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বৈরাচার যাতে সুযোগ না পায়, সেজন্য দেশের মানুষ ঐক্যবদ্ধ: তারেক রহমান

আপডেট সময় : ০৩:৪৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫