ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ- শরীফ ওসমান হাদি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০৪:৫১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় পরিণত হয়েছে আন্দোলনরত ছাত্র-জনতার গর্জনে উত্তাল এক কেন্দ্রস্থলে। আজ (৯ মে) বিকেল থেকে সেখানে জড়ো হতে থাকেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। ‘ব্যান করো, ব্যান করো—আওয়ামী লীগ ব্যান করো’—এই স্লোগানে মুখরিত হয় শাহবাগ এলাকা।

এই আন্দোলনের প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শুক্রবার সন্ধ্যা ৭টায় নিজের ফেসবুক পোস্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শাহবাগে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি লেখেন, বাংলাদেশের বেগম জিয়া, শাহবাগে হাজারো শহিদ পরিবার ও সারা বাংলাদেশ আপনার অপেক্ষায়।

এক অন্য পোস্টে তিনি বলেন, যেই শাহবাগে ফ্যাসিবাদের উত্থান, সেই শাহবাগেই তার কবর রচিত হবে। ইনশাআল্লাহ।

শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়ক থেকে একটি সমাবেশ শেষে মিছিল নিয়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করলে সেখানে সৃষ্টি হয় এক অভূতপূর্ব পরিস্থিতি। অনেকের মতে, এতে যেন ফিরে এসেছে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল দিনগুলো, যা ‘জুলাই আন্দোলন’ নামে ইতিহাসে পরিচিত।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতি ছিল দৃশ্যমান। উপস্থিত ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি।

বিকেল সাড়ে ৪টার পর থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতা শাহবাগ মোড়ে অবস্থান নেন। তারা আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ- শরীফ ওসমান হাদি

আপডেট সময় : ০৪:৫১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫