ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি জায়গায় পাকিস্তান আক্রমণ চালিয়েছে। মঙ্গলবার রাতে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানে হামলা চালানোর পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা পরিস্থিতি বিরাজ করছে। গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমবর্ধমান। ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ এই সংঘাতের জন্য পাকিস্তানকে দায়ী করেছেন।

শেবাগ বলেছেন, ‘পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে, যখন তাদের চুপ করে থাকার সুযোগ ছিল। তারা তাদের জঙ্গি সম্পদ রক্ষা করতে উত্তেজনা বাড়িয়েছে, এটাই তাদের চরিত্র সম্পর্কে অনেক কিছু বলে দেয়। আমাদের সশস্ত্র বাহিনী উপযুক্তভাবে তাদের জবাব দেবে, যেটা পাকিস্তান কোনোদিন ভুলবে না।’

বৃহস্পতিবার পাকিস্তান জম্মু এবং পশ্চিম সীমান্তের কাছে একাধিক সামরিক ঘাঁটিতে আকাশপথে হামলা চালায়, কিন্তু ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তা সফলভাবে ব্যর্থ করে দেয়। এই হামলার জবাবে ভারতীয় বাহিনী প্রতিশোধমূলক আক্রমণ চালায়, যা পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে গণমাধ্যমের খবর।

সাবেক ভারতীয় পেসার ভেঙ্কটেশ প্রসাদও সামাজিক মাধ্যমে পাকিস্তানকে ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ বলে সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, ‘পাকিস্তান একটি সম্পূর্ণ দুর্বৃত্ত রাষ্ট্র। ভারত তাদের এমনভাবে শিক্ষা দেবে যা তারা কল্পনাও করতে পারে না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ

আপডেট সময় : ০৯:৫৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫