ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ আইপিএল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত-পাকিস্তানের চলমান সংঘাতের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের বাকি ম্যাচগুলো।

আজ (৯ মে) ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক জরুরি সভায় ভারত সরকারের পরামর্শে এই সিদ্ধান্ত নেয়।

এর আগে বৃহস্পতিবার ধরমশালায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচ। তবে হঠাৎ ব্ল্যাকআউট হওয়ায় ম্যাচটি স্থগিত করে দেওয়া হয় এবং দর্শকদের দ্রুত মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এর পরপরই তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। বিমানবন্দর বন্ধ থাকায় দুই দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও সম্প্রচারকর্মীদের নিরাপদে সরিয়ে আনতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে বাধ্য হয় আয়োজকরা।

এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে থাকে—আইপিএলের বাকি ম্যাচগুলো আদৌ অনুষ্ঠিত হবে কি না। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, নিরাপত্তা শঙ্কায় অনেক বিদেশি ক্রিকেটার, বিশেষ করে অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা আর মাঠে নামতে চান না। তারা যত দ্রুত সম্ভব নিজ দেশে ফিরতে আগ্রহী। একই সঙ্গে সাধারণ দর্শকদের মধ্যেও ম্যাচ স্থগিতের পক্ষে মত দেখা যায়।

সব মিলিয়ে টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা, যার অবসান ঘটিয়ে আইপিএলের ১৮তম আসর মাঝপথেই স্থগিত ঘোষণা করা হলো।

অন্যদিকে, পাকিস্তানেও যুদ্ধাবস্থা ছড়িয়ে পড়ায় স্থগিত করা হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে ড্রোন হামলার ঘটনায় স্থগিত করা হয় একটি ম্যাচ। এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জরুরি বৈঠকে বসে এবং বিদেশি খেলোয়াড়দের আপত্তির মুখে সিদ্ধান্ত নেয়—পিএসএলের বাকি আটটি ম্যাচ আরব আমিরাতে সরিয়ে নেওয়া হবে।

পিসিবি জানিয়েছে, খুব শিগগিরই নতুন সূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ আইপিএল

আপডেট সময় : ০৮:০৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫