ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

যমুনার সামনে ছাত্র-জনতার নামাজ আদায়

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভরত ছাত্র-জনতা আজ (৯ মে) জুমার নামাজ আদায় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। গতকাল বৃহস্পতিবার রাত থেকেই এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

আজ (৯ মে) দুপুর ১টার দিকে যমুনার সামনে দেখা যায়, বিক্ষোভকারীরা জুমার নামাজের প্রস্তুতি নিচ্ছেন। কেউ জায়নামাজ, কেউ বাংলাদেশের পতাকা, আবার কেউ রুমাল বিছিয়ে রাস্তায় বসে পড়েন। শুরুতে সুন্নত নামাজ আদায় করার পর খুতবা পাঠ করা হয়। দুপুর ১টা ১০ মিনিটে মূল জুমার নামাজ শুরু হয়, যেখানে ইমামতি করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মাওলানা সানাউল্লাহ।

নামাজ চলাকালীন সময়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা বলয় তৈরি করে। সেখানে পুলিশ ও স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসপিবিএন)-এর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এদিকে, এনসিপির কর্মসূচি অনুযায়ী আজ জুমার পর বড় জমায়েতের ঘোষণা দেওয়া হয়েছে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এ কর্মসূচির ডাক দিয়ে জানিয়েছেন, যমুনার পাশের মিন্টু রোডের পানির ফোয়ারার সামনে এই জমায়েত অনুষ্ঠিত হবে। দল-মত নির্বিশেষে সবাইকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিক্ষোভকারীরা যমুনার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরাও এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যমুনার সামনে ছাত্র-জনতার নামাজ আদায়

আপডেট সময় : ০৮:০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫