ঢাকা ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

রবীন্দ্রনাথের গান জাতীয় সংগীত হিসেবে পেয়ে আমরা গর্বিত- তারেক রহমান

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল (৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গান আমাদের জাতীয় সংগীত হিসেবে পেয়ে আমরা গর্বিত।

বিবৃতিতে তারেক রহমান জানান, জাতীয় জীবনের সর্বক্ষেত্রে বিশ্বকবির অবদান অনস্বীকার্য। এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী এই অসাধারণ প্রতিভাধর ব্যক্তি কেবল একজন কবি বা ঔপন্যাসিকই ছিলেন না, বরং একাধারে সংগীতস্রষ্টা, কণ্ঠশিল্পী, নাট্যকার, অভিনেতা, চিত্রকর এবং দার্শনিক হিসেবে বিরল প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

তিনি বলেন, রবীন্দ্রনাথের অনন্য সৃষ্টিকর্মে যে গভীর জীবনবোধ ও সৃষ্টিকর্তার প্রতি আত্মনিবেদন প্রকাশ পেয়েছে, তা আজও মানুষের হৃদয়কে আন্দোলিত করে। তাঁর সাহিত্য ও সংগীত আমাদের চেতনাজগতে এক অম্লান আলো জ্বালিয়ে রেখেছে।

তারেক রহমান আরও বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টিতে স্বাতন্ত্র্যবোধ অত্যন্ত স্পষ্ট। চিরাচরিত ধারার বাইরে গিয়ে তিনি ধর্ম, রাজনীতি, সমাজচিন্তা ও বিশ্বভাবনায় এমন এক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, যা বাংলা ভাষাভাষী মানুষের মানসগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, রবীন্দ্রনাথ একদিকে যেমন মানুষের মূঢ়তা ও স্থবিরতার চিত্র তুলে ধরেছেন, অন্যদিকে তিনি অনগ্রসর জাতিগোষ্ঠীর অচলায়তন ভেঙে তাদের অগ্রসর জাতির কীর্তি ও জ্ঞান গ্রহণে উদ্বুদ্ধ করেছেন। একই সঙ্গে তিনি বাংলা ভাষা, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে সুর ও বাণীর অনন্য ব্যঞ্জনায় বিশ্ব দরবারে তুলে ধরেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রবীন্দ্রনাথের গান জাতীয় সংগীত হিসেবে পেয়ে আমরা গর্বিত- তারেক রহমান

আপডেট সময় : ০৬:৪৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫