ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

আজ স্পষ্ট হবে— জনগণ কার পক্ষে, কার বিপক্ষে-হাসানাত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান বিক্ষোভ কর্মসূচি আজ শুক্রবার বাদ জুমা আরও বড় পরিসরে রূপ নিচ্ছে। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সেখানে বড় জমায়েতের ডাক দিয়েছে।

শুক্রবার সকাল ৮টার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ থেকে দেওয়া ঘোষণায় হাসনাত বলেন, “ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণ শুরু হয়েছে। বাদ জুমায় সেখানে জনসমুদ্র হবে। আজ স্পষ্ট হবে— জনগণ কার পক্ষে, কার বিপক্ষে।”

সংবাদ সম্মেলনে তিনি দল-মত নির্বিশেষে সবাইকে জমায়েতে যোগ দেওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার রাত থেকে যমুনার সামনে একে একে উপস্থিত হন নানা রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা।

রাত ১টার পর ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজতে ইসলাম,রাত দেড়টার দিকে এবি পার্টি,রাত ২টার দিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা ।

শুক্রবার সকাল ৮টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা নেতাকর্মীদের অংশগ্রহণ ঘটে।

জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “যারা অন্তর্বর্তী সরকার গঠন করেছিল, তারাই আজ আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছে। দুপুরের আগেই সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে।”

এই আন্দোলন শুরু হয় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে। পরে সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ছাত্রনেতারাও যোগ দেন। আন্দোলনের মূল দাবি— আওয়ামী লীগের নিষিদ্ধকরণ ও জুলাই অভ্যুত্থানে দলটির বিচার নিশ্চিত করা।

এই জমায়েত ঘিরে যমুনা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে এখনো কোনো কড়া প্রতিক্রিয়া আসেনি, তবে গোয়েন্দা পর্যবেক্ষণ চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আজ স্পষ্ট হবে— জনগণ কার পক্ষে, কার বিপক্ষে-হাসানাত

আপডেট সময় : ০৪:২১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫