ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ ছোট্টদের আনন্দে রঙিন পরিবেশ, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে বেতাগীতে মেহেদী উৎসব

অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা: নাহিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০১:০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্বই ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। বৃহস্পতিবার মধ্যরাতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সরকারের ভেতরে ও বাইরে বারবার এই দাবি জানিয়েছি। কিন্তু আজ নয় মাস পার হয়ে গেলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাই আমাদের আবারও রাজপথে নামতে হলো।’

বৃহস্পতিবার রাত ১টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল নিয়ে ‘যমুনা’র সামনে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাঁদের সঙ্গে অবস্থান কর্মসূচিতে অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতারাও।

রাত ২টার দিকে এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরাও অবস্থান কর্মসূচিতে যোগ দেন। রাত ১টার পর হেফাজতে ইসলামের একদল নেতা-কর্মী সেখানে উপস্থিত হন। রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতা-কর্মী সেখানে যোগ দেন। এর কিছুক্ষণ পর, রাত ২টার দিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারাও কর্মসূচিতে অংশ নেন।

রাত ২টার কিছু আগে যমুনার সামনে মাইক হাতে স্লোগান দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেসময় যমুনা ও আশপাশের এলাকা স্লোগানে উত্তাল হয়ে ওঠে। স্লোগান ছিল— ‘ব্যান করো, ব্যান করো—আওয়ামী লীগকে ব্যান করো!’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?’, ‘ওয়ান, টু, থ্রি, ফোর—আওয়ামী লীগ নো মোর!’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা: নাহিদ

আপডেট সময় : ০১:০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫