ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ঝালকাঠিতে মায়ের সঙ্গে ঝগড়ার জেরে এইচএসসি শিক্ষার্থীর আত্মহত্যা

হাসিবুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৩৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ১৭২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির নলছিটিতে মায়ের সঙ্গে ঝগড়ার জেরে মিম আক্তার (১৭) নামেরএক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ সন্ধ্যায় উপজেলার দক্ষিণ কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিম আক্তার (১৭) নলছিটি সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবা একজন প্রবাসী।

পরিবার সূত্রে জানা যায়, মিম কোনো বিষয় নিয়ে তার মায়ের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঘরের একটি কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নলছিটি থানার ওসি (তদন্ত) জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে বিস্তারিত তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে। মৃ তদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে মায়ের সঙ্গে ঝগড়ার জেরে এইচএসসি শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট সময় : ০৬:৩৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫