ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান সিরাজ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য শ্রমিক নেতা হাবিবুর রহমান সিরাজ মারা গেছেন।

দীর্ঘদিন ধরে অসুস্থ আওয়ামী লীগের বর্ষীয়ান এই নেতা সোমবার দুপুরে রাজধানীর পপুলার হাসপাতালে মৃত্যুবরণ করেন।

হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে হাসপাতালটিতে দেড় মাস ধরে ভর্তি থাকা সিরাজকে মৃত্যুর আগে কয়েক দিন লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল বলে জানান তার একমাত্র ছেলে পরশ রহমান রাফসানজানী।

জে বাংলাকে তিনি বলেন, সোমবার (৫ মে) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি মারা যান।

মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে যান।

আওয়ামী লীগের এই প্রবীণ নেতা ২২তম জাতীয় সম্মেলনে দলের উপদেষ্টামন্ডলীর সদস্য হন। এর আগে ২০০২ থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচবার কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

মাদারীপুরে জ্ন্মগ্রহণকারী এ শ্রমিক নেতা নরসিংদীর ঘোড়াশালের বাংলাদেশ জুট মিলে কাজ করতেন। ১৯৬৯ সালে গঠিত জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি।

১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক জনসভায় নরসিংদীর ঘোড়াশাল থেকে শ্রমিকদের সঙ্গে নিয়ে রেললাইন ধরে পায়ে হেঁটে জনসভায় যোগ দিয়েছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।

পরে কেন্দ্রীয় শ্রেমিক লীগের দপ্তর সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান সিরাজ মারা গেছেন

আপডেট সময় : ০৮:৪৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫