ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

হাসনাতের ওপর যারা হামলা করেছে তারা কাপুরুষ: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জানি না হাসনাত আব্দুল্লাহ কাদের চোখের বালি কিংবা পথের কাঁটা। তবে এটা কোনো রাজনৈতিক আচরণ নয়। নিঃসন্দেহে এটা সন্ত্রাসী কার্যক্রম।

রোববার (৪ মে) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে জামায়াতের আমির এমন মন্তব্য করেছেন।

এরআগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে বলে জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

পোস্টে সারজিস আলম লেখেন, হাসনাতের গাড়িতে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। ‌লোকেশন দিচ্ছি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় বাসন থানার বাসন সড়ক এলাকায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী হামলা চালায়। এতে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং হাসনাতের হাত রক্তাক্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে হাসনাত আব্দুল্লাহ তার গাড়ি নিয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সামনে কিছু সময় অতিবাহিত করে ঢাকার উদ্দেশে রওনা হন।

জামায়াত আমির পোস্টে লেখেন, গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার নিন্দা জানাই। হাসনাত আব্দুল্লাহর ওপর যে বা যারা হামলা করেছে এটা কাপুরুষোচিত। প্রতিবাদী কণ্ঠকে কখনো হামলা করে থামানো যায় না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাসনাতের ওপর যারা হামলা করেছে তারা কাপুরুষ: জামায়াত আমির

আপডেট সময় : ০৪:২৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫