ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসিবুর রহমান স্টাফ রিপোর্টার

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান এবং অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকবৃন্দ ও আমার দেশ পাঠক মেলার সদস্যরা।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজাপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন আমার দেশ পাঠক মেলার রাজাপুর উপজেলা সভাপতি লিন্টুর। সঞ্চালনায় ছিলেন আমার দেশ পত্রিকার রাজাপুর উপজেলা প্রতিনিধি বুলবুল মল্লিক।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ  সম্পাদক ও আমার দেশ এর ঝালকাঠি প্রতিনিধি শফিউল আজম টুটুল, বাংলাদেশ জামায়াত ইসলামি উপজেলা আমির মাওলানা কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু রতন দেবনাথ। এছাড়া বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ  এর রাজাপুর  উপজেলার সহ সভাপতি আল আমিন রুম্মান,যুবদলের যুগ্ম আহ্বায়ক পনির হাওলাদার, জেলা যুবদলের সদস্য তরুন, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি এনামুল হোসেন খান, সাবেক সভাপতি মনিরুজ্জামান খান, রিপোটার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু, সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক তাইমুল হায়দার সজীব।

বক্তারা বলেন, মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে বলেন, মেঘনা গ্রুপ অতীতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে এবং আজও সেই ভূমিকায় অবিচল রয়েছে।

তারা আরও বলেন, আমার দেশ একটি নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ পত্রিকা হিসেবে দীর্ঘদিন ধরে জনস্বার্থে কাজ করে আসছে। মাহমুদুর রহমানের মতো নির্ভীক সাংবাদিককে হয়রানি করে বাকস্বাধীনতা রুদ্ধ করার যে অপচেষ্টা চলছে, তা সফল হবে না।

মানববন্ধন থেকে অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় এবং আগামীতে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি উচ্চারণ

করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে মানববন্ধন

আপডেট সময় : ০১:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫