ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

ঝালকাঠিতে দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা অভিযোগ পরিবার অবরুদ্ধ

জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুরে দেশীয় অস্ত্রসহ শতাধিক লোকের জমি দখলের চেষ্টায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের চরশুক্তাগড় গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চরশুক্তাগড় এলাকার বাসিন্দা জাফর আলী হাওলাদারের পৈত্রিক ও ক্রয়কৃত প্রায় ৫০ একর জমিতে একদল মানুষ দেশীয় অস্ত্র নিয়ে হামলে পড়ে। মাদ্রাসা শিক্ষক মাসুদুর রহমান, খায়রুল ইসলাম, আব্দুল হাই ও শিক্ষক আলতাফের নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্র—রামদা, বল্লম, লাঠিসোটা, হকিস্টিক ও লোহার পাইপসহ জমিটি জোরপূর্বক দখল করে নেয় এবং ট্রাক্টর দিয়ে চাষ শুরু করে।

জমির মালিক জাফর আলী হাওলাদার ও তার ছেলে মো. রাকিব হোসেন অভিযোগ করে বলেন, “ওরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়ি ঘিরে ফেলে এবং বের হতে নিষেধ করে। হুমকি দেয়, আমরা যদি বের হই তবে মেরে ফেলবে। আমাদের পৈত্রিক ও বৈধভাবে কেনা সম্পত্তি তারা জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। এমনকি গতকাল আমাদের তিনটি ছাগলও তারা নিয়ে গেছে।”

অন্যদিকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মাসুদুর রহমান, খায়রুল ইসলাম, আব্দুল হাই ও আলতাফ অভিযোগ অস্বীকার করে বলেন, “এই জমির প্রকৃত মালিক আমরা ও এলাকার আরও অনেকে। জাফর আলী ও তার লোকজন দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জমি দখল করে রেখেছে। আমরা সবাই মিলে আমাদের জমিতে চাষাবাদ করছি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সরাসরি কোনো হস্তক্ষেপের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ঘটনা জানার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ পাঠিয়েছি। এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা অভিযোগ পরিবার অবরুদ্ধ

আপডেট সময় : ০৪:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫