ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

পুঠিয়ায় পুরাতন পৌর ভবনে অগ্নিকাণ্ডে টিসিবির পণ্য পুড়ে ছাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রবিউল ইসলাম রাজশাহীঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলার পুরাতন পৌরসভা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) সংরক্ষিত পণ্য পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে পুঠিয়া থানার সামনে অবস্থিত পৌর সদরের পুরাতন ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।

পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে টিসিবির তেল, মসুর ডাল ও চালসহ প্রায় এক লাখ টাকার পণ্য পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের স্থানটিতে একটি ইলেকট্রিক বোর্ড ছিল, যা আগুনে পুড়ে গেছে।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক জানান, অগ্নিকাণ্ডের সময় ভবনটি অফিসিয়াল কাজে ব্যবহার করা হচ্ছিল না; এটি গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। টিসিবির পণ্যগুলো সেখানে সংরক্ষিত ছিল। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

উল্লেখ্য, টিসিবির পণ্যগুলো আগের দিন বিক্রি করা হয়েছিল, তাই সেখানে খুব বেশি পণ্য ছিল না। তবে অগ্নিকাণ্ডে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুঠিয়ায় পুরাতন পৌর ভবনে অগ্নিকাণ্ডে টিসিবির পণ্য পুড়ে ছাই

আপডেট সময় : ০৯:২৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫