ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

রাজশাহীতে ৩০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় : ০৮:৩৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আরেক অভিযুক্ত পালিয়ে গেছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ৬টায় চারঘাট থানাধীন গোবিন্দপুর গ্রামের ব্রিজের পূর্ব পাশে এ অভিযান চালানো হয়। গ্রেফতাররা হলেন—চারঘাটের ইউসুফপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে মো. আলম (৩১) ও একই গ্রামের হাসেম আলীর ছেলে মো. ইউসুফ (৩৯)।

জেলা ডিবির এসআই মো. দাউদ-উজ-জামান আকাশের নেতৃত্বে ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে সকাল ৬টা ৫০ মিনিটে আলমের হাতে থাকা একটি সাদা বস্তা থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ তাকে এবং ইউসুফকে আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত ও পলাতক তিনজনের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজশাহীতে ৩০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৮:৩৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫