ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

রাজশাহীতে জমি দখলের চেষ্টা ও প্রাননাশের হুমকি, থানায় জিডি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৯৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুরে জমিজমা ও পূর্ব শক্রতার জেরধরে প্রাণনাশের হুমকির অভিযোগে রহিদুল ইসলাম ও বল্টু মন্ডলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে উপজেলার বখতিয়ারপুর গ্রামের মোঃ আবুল কালাম আজাদ (৪৬) নামের এক ভুক্তভোগী ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন । যার জিডি নম্বর -৫৯০।

অভিযুক্তরা হলো, উপজেলার বখতিয়ারপুর গ্রামের মৃত দুলাল মন্ডলের ছেলে মোঃ রহিদুল ইসলাম (৩৮) ও মোঃ লিয়াকত আলী মন্ডলের ছেলে মোঃ বল্টু মন্ডল (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার এএসআই নাজমুস ছাকিব।

ভুক্তভোগী মোঃ আবুল কালাম আজাদ সাধারণ ডায়রিতে উল্লেখ করেন, জমি সংক্রান্ত বিষয়ে আদালতে একটি মামলা হয়। সেই মামলায় আপোষ মীমাংসা হওয়ার জন্য চাপ দিয়ে আসছে। এবং তারা আমার জমি দখলের চেষ্টা করে। এরই জের ধরে গত মঙ্গলবার রাতে বখতিয়ারপুর (পূর্বপাড়া) মোড়ে পূর্ব শত্রুতার জেরকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তরা বিভিন্ন প্রকার গালিগালাজ করে। আমি নিষেধ করলে অভিযুক্তরা আমাকে হত্যার হুমকি দেয় ও বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শণ করেন।

অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে রহিদুল ইসলাম ও বল্টু মন্ডলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জমি দখল চেষ্টা ও প্রান নাশের হুমকির ঘটনায় প্রশাসনের কাছে সুস্থ বিচার দাবি করেছে ভুক্তভোগী মোঃ আবুল কালাম আজাদের পরিবার।

এবিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.দুরুল হোদা জানান, প্রাননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় ভুক্তভোগী একটি জিডি করেছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীতে জমি দখলের চেষ্টা ও প্রাননাশের হুমকি, থানায় জিডি

আপডেট সময় : ০৮:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫