ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জের কাশিয়ানীর বড় পারুলিয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশ – যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনা-৪ আসনে ধানের শীষের বিশাল গণমিছিল: দিঘলিয়ায় আজিজুল বারী হেলালের নির্বাচনী প্রচারণা সম্পন্ন বরগুনার সম্ভাবনাকে কাজে লাগাতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান নির্বাচনি শেষ জনসভায় বিএনপি নেতৃবৃন্দ নির্বাচনী কাজে সারাদেশে নারী হেনস্তার প্রতিবাদে রামপালে বিক্ষোভ মিছিল সংখ্যালঘু নির্যাতনকারীদের বিএনপিতে ঠাঁই হবে না: নুরুল ইসলাম মনি বিএনপি নির্বাচিত হলে দিল্লির থেকেও বরগুনা আওয়ামী লীগ ভালো থাকবেন রাজাপুর–কাঠালিয়া আসনে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো.লিয়াকত আলী খাঁন মুকুল ওসমান হাদি হত্যার বিচার না হলে আন্দোলন চলবে: বোন মাসুমা হাদির হুঁশিয়ারি খাগড়াছড়ি-২৯৮ আসনে ইনসানিয়াত বিপ্লবের ইশতেহার, উন্নয়নের নতুন প্রতিশ্রুতি

ঝালকাঠিতে কেন্দ্রীয় বিএনপি নেতার উপস্থিতিতে যুবদল নেতাকে মারধর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুরে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের উপস্থিতিতে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৩ এপ্রিল) সকালে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে রাজাপুর উপজেলা বিএনপির দলীয় পদ স্থগিত হওয়া সাধারণ সম্পাদক নাসিম আকন ও তার সহযোগীদের বিরুদ্ধে মারধরের এ অভিযোগ করেন মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হালিম গাজী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হালিম গাজী জানান, গত ১১ এপ্রিল উপজেলার মঠবড়ি মাহামুদিয়া মাদরাসা মাঠে ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভায় বক্তব্য দেয়ার সময় মাইক্রফোন কেড়ে নিয়ে তাকে লাঞ্ছিত করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর তাকে মাদরাসার একটি কক্ষে দীর্ঘক্ষণ আটকে রেখে মারধর ও প্রাণনাশের হুমকি দেয় উপজেলা বিএনপির দলীয় পদ স্থগিত হওয়া সাধারণ সম্পাদক নাসিম আকন ও তার সহযোগীরা।

ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। তিনি যুবদল নেতাকে মারধর ও হুমকির বিষয়ে অবগত ছিলেন। মাদরাসা কক্ষে নিয়ে মারধরের ঘটনা তাৎক্ষণিক কেন্দ্রীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম জামালের জানানো হয়। কিন্তু তিনি এ ঘটনায় কোনো পদক্ষেপ নেয়ার পরিবর্তে নাসিম আকনের পক্ষে অবস্থান নেন এবং ধমক দিয়ে বলেন, রাজাপুরে রাজনীতি করতে হলে নাসিম আকনের কথা মতো চলতে হবে। অন্যথায় কাউকেই রাজনীতি করতে দেওয়া হবে না।

সংবাদ সম্মেলন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও বিভাগীয় সাংগঠনিক টিম এবং জেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে এ ঘটনার বিচার দাবি করেছেন যুবদল নেতা হালিম গাজী।

এ ব্যাপারে রাজাপুর উপজেলা বিএনপির দলীয় পদ স্থগিত হওয়া সাধারণ সম্পাদক নাসিম আকন জানান, তিনি এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত নন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন অভিযোগ উত্থাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঝালকাঠিতে কেন্দ্রীয় বিএনপি নেতার উপস্থিতিতে যুবদল নেতাকে মারধর

আপডেট সময় : ১১:০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫