ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

কিসমত গণকৈড় ইউনিয়নে বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিকের ঈদ শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রবিউল ইসলাম, রাজশাহীঃ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী জেলা বিএনপির সদস্য এবং পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক, রাজশাহী-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ আবু বক্কর সিদ্দিক সোমবার(০৭ এপ্রিল) বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগ করেন।

স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময়ের পর তিনি একটি পথসভায় অংশগ্রহণ করেন। এই জনসংযোগে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম রন্জু, যুবদল নেতা মোজাফফর হোসেন, যুবদল নেতা মোঃ আরমান আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন, ডাঃ নুরুল ইসলাম প্রমুখ।

পথসভায় আবু বক্কর সিদ্দিক তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে অগ্নিঝরা ভাষায় বলেন, আমাদের সংগ্রাম চলছে, আজকে আমরা সারা দেশ জুড়ে যে আন্দোলন গড়ে তুলছি, তা নিঃসন্দেহে সফল হবে। জনগণের বিপক্ষে যারা ষড়যন্ত্র করছে, তাদের কুশলী জাল ছিঁড়ে ফেলতে হবে। আপনাদের শক্তি আর সাহসই আমাদের বিজয়ের মূল কৌশল। এক হয়ে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা আর কোনও প্রতিহিংসা না রেখে,আসুন সোনালী বাংলাদেশ গড়তে শপথ নিই।

তিনি আরও বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে, জনগণের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। একমাত্র বিএনপিই দেশের মানুষের জন্য কাজ করে এবং জনগণের পাশে থাকে। এই আন্দোলনে আমাদের একত্রে চলতে হবে, আমাদের শক্তি হবে জনগণ।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা আবু বক্কর সিদ্দিকের বক্তব্যের প্রতি গভীর মনোযোগ দিয়ে শোনেন এবং আরও সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কিসমত গণকৈড় ইউনিয়নে বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিকের ঈদ শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগ

আপডেট সময় : ১০:১৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫