ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঝালকাঠিতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসিবুর রহমান ঝালকাঠি প্রতিনিধি

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে ঝালকাঠিতে চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দেওয়া হয়েছে।

রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের চালকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের বাড়তি ভাড়া ফেরত দেন গাড়িটির দায়িত্বে থাকা সুপারভাইজার।

গাড়িতে থাকা যাত্রীদের সঙ্গে কথা বল্লে, তাঁদের টিকিট সরবরাহ করা হয়েছে তাতে কোথাও কোনো ভাড়া উল্লেখ করা নেই। মঠবাড়িয়া থেকে ঢাকার ভাড়া ৯০০ টাকা হলেও ২০০ থেকে ৩০০ টাকা বাড়তি নেওয়া হয়েছে।

পিরোজপুরের ভান্ডারিয়া থেকে আসা যাত্রী রাকিবের সঙ্গে কথা হলে  জানান, আজ শনিবার সকালে অফিসে যোগদান  করতে হবে। তাই তিনি বাধ্য হয়ে নির্ধারিত ভাড়ার চেয়ে ৩০০ টাকা বাড়তি দিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন।

এ বিষয় সাকুরা পরিবহনের ঝালকাঠি কাউন্টারের ইনচার্জ মো. কামাল মল্লিক বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়া ছাড়া ঝালকাঠি থেকে কখনো কোনো বাড়তি টাকা নেওয়া হয়নি। যে ঘটনা ঘটেছে, তা মঠবাড়িয়া ও ভান্ডারিয়া কাউন্টারে দায়িত্বে থাকা ব্যক্তিদের কারণে হয়েছে।’

এ বিষয়ে সহকারী কমিশনার বলেন  ‘অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য সড়ক পরিবহন আইনে সাকুরা পরিবহনের চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি ভাড়া ফেরত দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঝালকাঠিতে

আপডেট সময় : ০৯:১৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫