ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

ঝালকাঠিতে জামায়াতে ইসলামী শোভাযাত্রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ২২০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাজ্জাত বিশ্বাস, স্টাপ রিপোর্টার

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে ও রমজানকে স্বাগত জানিয়ে ঝালকাঠিতে শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে মিছিলটি শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের মনোনয়নপ্রাপ্ত, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা শেখ নেয়ামুল করীম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর জামায়াতের আমীর মাওলানা মনিরুজ্জামান, পৌর যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সদর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার, যুগ্ম-সম্পাদক মাওলানা কাওছার হোসাইন, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি এনামুল হাসানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা রমজানের পবিত্রতা রক্ষায় হোটেল রেস্তোরা বন্ধ রাখা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখাসহ রমজানের সিয়াম সাধনায় অনুকূল পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান। এ ছাড়াও নলছিটি, রাজাপুর ও কাঠালিয়ায় একই কর্মসূচী পালন করেছে জামায়াতে ইসলামী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে জামায়াতে ইসলামী শোভাযাত্রা

আপডেট সময় : ০৫:০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫