রমজানকে স্বাগত জানিয়ে ঝালকাঠিতে ইসলামী আন্দোনের শোভাযাত্রা।
- আপডেট সময় : ০৪:৫৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ২০৫ বার পড়া হয়েছে

সাজ্জাত বিশ্বাস, স্টাপ রিপোর্টার
ঝালকাঠির রাজাপুরে রমজানকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার সকাল সাড়ে ৯টায় বাইপাস মোড় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান ও গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনের রাজাপুর উপজেলা সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী হাফেজ মাওলানা ক্বারী ইব্রাহিম আল হাদী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সহ সভাপতি হেদায়েতুল্লাহ ফয়েজী, যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মো. মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারী হাফেজ মাওলানা মো. বায়েজিদ হক ফরাজী, উপজেলা যুব আন্দোলন সভাপতি ক্বারী ইব্রাহিম খলিল, শ্রমিক আন্দোলন সভাপতি মো. হুমায়ুন কবীর, ছাত্র আন্দোলনের সহ সভাপতি মো. মফিজুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা রমজানের পবিত্রতা রক্ষায় হোটেল রেস্তোরা বন্ধ রাখা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখাসহ রমজানের সিয়াম সাধনায় অনুকূল পরিবেশ তৈরী করতে সরকারের প্রতি আহ্বান জানান।
















