ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ ছোট্টদের আনন্দে রঙিন পরিবেশ, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে বেতাগীতে মেহেদী উৎসব বেতাগীতে ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রভাষক মোহাম্মদ শাহাদাত হোসেন বেতাগীতে জামে মসজিদে কমিটি নিয়ে দ্বন্দ্ব: মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিষ্ঠাতার প্রতিবাদ ‎গৌরীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে মোঃ ফজলুল করিম মিঠু মিয়ার ঈদ শুভেচ্ছা বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে জোর আলোচনায় রুহুল আমিন

রাজশাহীতে দখলবাজী, চাঁদাবাজী, দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রবিউল ইসলাম রাজশাহীঃ

রাজশাহীতে দখলবাজী, চাঁদাবাজী, দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর রেলগেটে শাহ্ মখদুম থানা ও চন্দ্রিমা থানা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন শাহ মখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার। এছাড়া, উপস্থিত ছিলেন সদস্য সচিব নাসিম খান, যুগ্ম আহ্বায়ক আজিবর রহমান ও নাহিদ, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক আজিজুল হক ফাই, সদস্য সচিব মনিরুজ্জামান জনি, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রঞ্জু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারেক, বোয়ালিয়া থানা বিএনপির সদস্য সালাউদ্দিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সামিদ মারুফ, রাসিক ২১ নং ওয়ার্ড বিএনপির সদস্য সোহেল রানাসহ আরও অনেকে।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বর্তমান সরকার ও তাদের অনুগতদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। শাহ মখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার বলেন, “স্বৈরাচারী আওয়ামী সরকারের দোসর লিটন ও ডাবলু সরকারের দালালরা এখনও রেলওয়েতে নিয়োজিত থেকে অবৈধ টেন্ডার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তাদের অপকর্মের ফিরিস্তি জনগণের জানা আছে, কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “গত ১৫ বছরে শেখ হাসিনা সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করছি। আওয়ামী দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করব।”

বিক্ষোভকারীরা নগরীর রেলগেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পানি উন্নয়ন বোর্ড ও রেল ভবনে প্রবেশ করে আওয়ামী সমর্থক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উর্ধ্বতন কর্মকর্তাদের সকল প্রকার দুর্নীতি রুখতে হুশিয়ারি সংকেত দেন। আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাট, ভূমি দখল ও মিথ্যা মামলার বিরুদ্ধে স্লোগান দেন এবং অবিলম্বে এসব অন্যায় বন্ধের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীতে দখলবাজী, চাঁদাবাজী, দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

আপডেট সময় : ০৮:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫