ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

মুন্সিগঞ্জ আ.লীগ নেত্রী চট্টগ্রামে বিএনপি নেতার স্ত্রী শিউলী শবনম আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জ প্রতিনিধি – চট্টগ্রামে বিএনপি নেতার স্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলাবিষয়ক সম্পাদক আটক হয়েছেন। তার নাম শিউলী শবনম।

গত সোমবার রাতে চট্টগ্রাম শহরের মিয়াখান নগর কমিশনার বাড়ির তার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী প্রকাশ নাজিমের স্ত্রী।

সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগের আমলে চট্টগ্রামে বিএনপি নেতাদের যখন ব্যাপকহারে ধরপাকড় করা হয় তখন নাজিম তার স্ত্রীর ক্ষমতাবলে মুন্সীগঞ্জে শ্বশুরবাড়িতে নিরাপদ ছিলেন। যখনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হতো, গ্রেপ্তার এড়াতে নাজিম মুন্সীগঞ্জে শ্বশুরবাড়িতে গিয়ে উঠতেন। গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর বিএনপি নেতা নাজিমের কাছে চলে আসেন আওয়ামী লীগ নেত্রী শিউলী। চট্টগ্রামে এসে শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। স্বামী-স্ত্রী দুইজনই দুই সময়ে দুই দলের দাপট দেখিয়েছেন। ক্ষমতাকে ব্যবহার করেছেন। আওয়ামী লীগের আমলে শিউলী তার স্বামী নাজিমকে রক্ষা করলেও এই সময়ে বিএনপি নেতা নাজিম তার স্ত্রীকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। স্ত্রীর গ্রেপ্তার এড়াতে নাজিম দলীয় ক্ষমতা ব্যবহারের চেষ্টা করলেও শিউলীর শেষ রক্ষা হয়নি।

শিউলীর ফেসবুক আইডি ঘেঁটে দেখা গেছে, আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছিলেন। এ ছাড়া পুলিশের ডিআইজি এবং এমপি-মন্ত্রীর সঙ্গে তার ছবি রয়েছে। তিনি আওয়ামী লীগের সমর্থনের মিরকাদিম পৌরসভার সংরক্ষিত নারী আসনে কাউন্সিলর পদে নির্বাচনও করেছেন।

এ বিষয়ে বিএনপি নেতা নাজিমের সঙ্গে কথা বলার জন্য তার দুইটি মোবাইল ফোন নম্বরে কল করা হলে নম্বর দুইটি বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ‘বিএনপি নেতা নাজিমের স্ত্রী শিউলী আক্তারকে আটক করা হয়েছে। তিনি আওয়ামী লীগের মহিলা নেত্রী বলে আমরা জানতে পেরেছি। তাকে কোর্টহাজতে পাঠানো হয়েছে। চট্টগ্রামের অন্যান্য থানায় তার নামে কোনো মামলা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। আপতত সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুন্সিগঞ্জ আ.লীগ নেত্রী চট্টগ্রামে বিএনপি নেতার স্ত্রী শিউলী শবনম আটক

আপডেট সময় : ০৮:৫৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫