ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ঝালকাঠি বাইপাসে যাত্রী ছাউনি থাকলেও নেই পাবলিক টয়লেট, ভোগান্তিতে নারীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাইপাস এলাকায় যাত্রীদের জন্য যাএী ছাউনি থাকলেও কোনো পাবলিক টয়লেটের ব্যবস্থা নেই, যা সাধারণ মানুষের জন্য এক বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নারী যাত্রীরা এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। স্থানীয়রা সংবাদ সারাবেলাকে জানান, বাইপাস এলাকায় দূরপাল্লার গণপরিবহনের কাউন্টার থাকায় যাত্রীরা তাদের দীর্ঘসময় অপেক্ষা করতে গিয়ে টয়লেটের সমস্যায় পড়ে।চট্টগ্রাম, সিলেট ও ঢাকাগামী বিভিন্ন বাসের কাউন্টারগুলো বাইপাস মোড়ে অবস্থিত, যেখানে যাত্রীরা গাড়ি আসার জন্য অপেক্ষা করে। কিন্তু টয়লেটের অভাবে তাদের ভোগান্তি বাড়ছে। তাছাড়া, বিভিন্ন পরিবহন এই স্টপেজ ব্যবহার করে, যা প্রতিদিন নানা এলাকার মানুষের যাত্রা সংক্রান্ত প্রয়োজন মেটায়। স্থানীয় রহমান সংবাদ সারাবেলাকে জানান, ঝালকাঠি, বরিশাল ও ঢাকাগামী বাসগুলো এখানে যাত্রীর অপেক্ষা করার সময় টয়লেট ব্যবহারের খুবই প্রয়োজন পড়ে। তবে, টয়লেটের কোনো ব্যবস্থা না থাকায় অনেক সময় তারা পাশের বাড়ি-ঘরে চলে যেতে বাধ্য হন। স্থানীয় সোহেল সংবাদ সারাবেলাকে বলেন, বিশেষ করে নারীরা এই সমস্যায় বেশি পড়েন এবং অনেকেই তাদের সমস্যার কথা সরাসরি প্রকাশ করেন না। পাবলিক টয়লেটের অভাবে অনেক সময় যাত্রীদের যেখানে-সেখানে কাজ সারতে হয়, যা পরিবেশ দূষণ এবং নাগরিক দুর্ভোগের সৃষ্টি করছে। এ নিয়ে স্থানীয়রা সারাবেলেকে বলেন, বাইপাস এলাকায় একটি পাবলিক টয়লেট নির্মাণ করা এখন তাদের অন্যতম প্রধান দাবি। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র জানান, যাত্রী ছাউনি নির্মাণকারী সংশ্লিষ্টদের কাছে পাবলিক টয়লেট নির্মাণের বিষয়ে জানতে চাইলে তারা জানান, তাদের নির্দিষ্টভাবে বাথরুম করার নিয়ম নেই। তবে, তিনি জেলা পরিষদের সহায়তায় দ্রুত টয়লেট নির্মাণের উদ্যোগ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি বাইপাসে যাত্রী ছাউনি থাকলেও নেই পাবলিক টয়লেট, ভোগান্তিতে নারীরা

আপডেট সময় : ০৬:৩২:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫