ঢাকা ০১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

রাজাপুরে হুমকি ও ভয়ভীতির প্রতিবাদে ৫ পরিবারের লোকজন নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠিসাজ্জাত বিশ্বাস, ঝালকাঠিঝালকাঠির রাজাপুরের দক্ষিণ তারাবুনিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হুমকি ও ভয়ভীতির প্রতিবাদে ৫ পরিবারের লোকজনে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ তারাবুনিয়া গ্রামের বিশ্বাসবাড়িতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ওই গ্রামের মৃত বিপুল বিশ্বাসের ছেলে সুশান্ত বিশ্বাস লিখিত অভিযোগ করে বলেন, তাদের পৈত্রিক জমিতে ৪ ভাইয়ের বাড়ীঘরসহ গাছ পালা ও পানের বরজ আছে। কিন্তু প্রতিপক্ষ দক্ষিণ তারাবুনিয়া গ্রামের মৃত আবতাব উদ্দিনের ছেলে আল আমিন বিশ্বাস তাদের দুর্বল অসহায় পেয়ে জোরপূর্বক জবর দখল পায়তারা করে আসছে। জমিতে কাজ করতে গেলে নানা ভাবে বাধা দেয়া ও হুমকি দিয়ে আসছে। জমি তার দাবি করে জোর করে দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে বাধা দিতে গেলে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এ ঘটনা মিমাংসার জন্য এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ একাধিক উকিল দ্বারা সালিশি করলে তিনি সঠিক কাগজ পত্র দেখাইতে না পারায় সে পরিজিত হয় বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এ নিয়ে ঝালকাঠি জজ আদালতে মামলা চলমান থাকলেও প্রতিপক্ষ আইন আদালতের তোয়াক্কা না করিয়া জমি অবৈধ ভাবে জবর দখলে নেওয়ার পায়তারা চালাচ্ছে এবং খুন জখম হওয়াসহ গুরুতর ক্ষতির হুমকি দিচ্ছে। গভীর রাতে বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও লোকজনের আনাগোনায় ওই বাড়ির ৫ পরিবারের বৃদ্ধ নারী শিশু ও শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হুমকি ও ভয়ভীতির অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আল আমিন বিশ্বাস জানান, ক্রয়কৃত তার জমিতে ঘর উত্তোলনের কাজ করাচ্ছেন। বিরোধ থাকায় তাতের সাথে তিনি কথাও বলেন না। দীর্ঘদিন ধরে উল্টো তাকে নানাভাবে হয়রানি ও তার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাপুরে হুমকি ও ভয়ভীতির প্রতিবাদে ৫ পরিবারের লোকজন নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:৪৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫