ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

রাজাপুরে ভোটার হতে গেলে যুবকের কাছে ঘুষ দাবির অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি ঝালকাঠির রাজাপুরে নির্বাচন অফিসারের বিরুদ্ধে ঘুষ না পেয়ে নতুন ভোটার হতে যাওয়া ব্যক্তিকে বেয়াদব বলে ঘাড় ধাক্কা দিয়ে অফিসে থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার বেলা ১০টার দিকে উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে রবিউল গাজি নামে এক ব্যক্তি। রবিউল উপজেলার ডহরশঙ্কর গ্রামের নুরুল ইসলাম গাজির ছেলে।

রবিউল গাজি লিখিত অভিযোগে জানান, রোববার সকাল ১০টার দিকে তার ছোট ভাই সিয়াম সৌদি যাওয়ার জন্য নতুন ভোটার হওয়ার জন্য অনলাইনে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্বাচন অফিসে গেলে দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক ও তার সহকারী বিপ্লব কাগজপত্র জমা নিতে অস্বীকৃতি জনায়। একপর্যায়ে তারা ২ হাজার টাকা ঘুষ দাবি করে সিয়ামের কাছে। টাকা দিতে রাজি না হওয়ায় তারা সিয়ামকে বেয়াদব বলে খারাপ আচরণ করে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাচন অফিসার মো. এমদাদুল হক জানান, রবিউল নামে একজন এসে নতুন ভোটার হতে চাইলে তাকে অনুরোধ করে বিষয়টি বুঝিয়ে বলার পরেও টাকা দিলে সব হয় বলতে থাকে। অফিসে বসে দেখিয়ে দেখার কথা বলে উচ্চবাচ্য করায় স্টাফরা তাকে ধাক্কা না জাস্ট অফিসে থেকে বের করে দিয়েছে। এমদাদুল হক আরও জানান, নতুন ভোটার কার্যক্রমের জন্য অফিসের সরঞ্জাম ঝালকাঠি সদর ও নলছিটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ কারণে অফিসে কাজ করার সুযোগ নেই। হজ ও বিদেশগামীদের বিশেষভাবে নতুন ভোটার করা হয়। এছাড়া যারা নতুন ভোটার হবে তারা সংশ্লিষ্ট স্থানে বা বাড়ি বাড়ি গিয়ে চলমান নতুন ভোটার কার্যক্রমে তথ্য দিয়ে ভোটার হতে পারবে। জানতে চাইলে মুঠোফোনে ইউএনও রাহুল চন্দ জানান, অভিযোগ পেয়েছি। জেলায় মিটিংয়ে ছিলাম গিয়ে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাপুরে ভোটার হতে গেলে যুবকের কাছে ঘুষ দাবির অভিযোগ

আপডেট সময় : ০৬:৫০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫