ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

মুন্সীগঞ্জের জেলা পরিষদে পাঁচ আগস্টের শক্তির ঐক্য প্রয়োজন: শিল্প উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 মুন্সিগঞ্জ প্রতিনিধি– পাঁচ আগস্টের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

রোববার বিকালে মুন্সিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারবৃন্দের সাথে সাক্ষাৎ ও আলেচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেছেন, ‘৫ আগস্টের সমস্ত শক্তি একসাথে থাকতে হবে, যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে। যেন অন্য কোন দেশ বাংলাদেশে আগ্রাসন চালাতে না পারে। বাংলাদেশ যেই প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে সেই প্রতিরোধ, তারুণ্যের প্রতিরোধ সারা পৃথিবীর কাছে একটা শিক্ষণীয় ব্যাপার হয়েছে।’

অনুষ্ঠানে আন্দোলনে শহিদ জেলার ১৬ পরিবারের সদস্যরা অংশ নিয়ে স্মৃতিচারণ করেন। পরে তাদের হাতে স্থানীয় প্রশাসনের আর্থিক অনুদান তুলে দেন উপদেষ্টা।

এসময় উপদেষ্টা আদিলুর জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের যেভাবে দায়িত্ব নিয়েছে, জুলাইয়ের যোদ্ধাদের একইভাবে দায়িত্ব নেবে।

জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলানসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে জেলা শহরের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুন্সীগঞ্জের জেলা পরিষদে পাঁচ আগস্টের শক্তির ঐক্য প্রয়োজন: শিল্প উপদেষ্টা

আপডেট সময় : ০৬:২১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫