ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

গোমস্তাপুরে ভোটার তালিকার হালনাগাদ শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ২৩৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে । সোমবার (২০ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সাভারে এ কার্যক্রমের উদ্বোধন করেন। তার উদ্বোধনের পর পরই চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার হালনাগাদ কার্যক্রম শুরু হয়।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় রহনপুর আহম্মদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয়ে এই ভোটার হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গোমস্তপুর উপজেলা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করেন জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে এক যোগে এই কার্যক্রম শুরু হয়েছে।

জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম বলেন, সোমবার সকালে তথ্য সংগ্রহের কাজ শুরু হলো যেটি চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত । আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু ছবি তোলে নিবন্ধন সম্পন্ন করার কাজ। ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে।

এছাড়া উপজেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ জানান, যে সকল নাগরিক ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম হয়েছে নতুন ভোটারের ক্ষেত্রে কেবলমাত্র তাদের তথ্য সংগ্রহ করা হবে। প্রতিটি নতুন ভোটারদের জন্য প্রয়োজন হবে তাদের বাংলা এবং ইংরেজি জন্মনিবন্ধন এর একটি করে অনলাইন কপি, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, পিতা-মাতা বা স্বামী-স্ত্রী জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। রক্তের গ্রুপ নির্ণয়ের কাগজ, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদপত্র। এছাড়াও এর আগে বিভিন্ন কারণে যারা ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তাদেরও হালনাগাদ ভোটার করা হবে। সেই সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোমস্তাপুরে ভোটার তালিকার হালনাগাদ শুরু

আপডেট সময় : ১০:২৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫