ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

পানছড়িতে প্রগতি চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ১৭৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পুজগাং মুখ উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “প্রয়াত প্রগতি চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”। বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেলে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক স্বপ্নসিঁড়ি যুব ক্লাবের সভাপতি সঞ্চয় চাকমা। উদ্বোধনী দিনে মাঠে খেলা উপভোগ করতে হাজারো দর্শক ভিড় জমায়। উদ্বোধনী খেলায় বিরেন্দ্র পাড়া একাদশ ৬–১ গোলে আদি ত্রিপুরা যুব মিলন সংঘকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে।

এবারের আসরে পানছড়ি উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মোট ১৬টি দল চারটি গ্রুপে অংশ নিচ্ছে।

এ গ্রুপে: কালানাল একাদশ, পাইয়ুং পাড়া একাদশ, ফ্রেন্ড ওয়ারিয়র্স একাদশ ও চন্দ্র কারবারি পাড়া একাদশ।

বি গ্রুপে: পুজগাং করল্যাছড়ি একাদশ, বাবুড়া পাড়া পহর ফুদোক একাদশ, স্বপ্নসিঁড়ি পুজগাং একাদশ ও হিল পাওয়ার ক্লাব (চৌধুরী পাড়া) একাদশ।

সি গ্রুপে: বিজক স্কোয়াড দুদুকছড়া একাদশ, সাওতাল পাড়া একাদশ, সংযোয়ার নবোদয় ক্লাব (জগপাড়া) একাদশ ও সবুজ ক্লাব একাদশ।

ডি গ্রুপে: কুড়াদিয়া ছড়া প্রজন্ম ক্লাব একাদশ, যদাবল লতিবান একাদশ, আদি ত্রিপুরা যুব মিলন সংঘ একাদশ ও বিরেন্দ্র পাড়া একাদশ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা, কালা চাঁদ চাকমা ও অনিল চন্দ্র চাকমা। এছাড়াও ছিলেন স্বপ্নসিঁড়ি যুব ক্লাবের সহ-সভাপতি ঊষাতন চাকমা, ক্রীড়া সম্পাদক তথোমনি চাকমা, শিক্ষক প্রবীন চন্দ্র চাকমা, টুকু চাকমা, ইউপি সদস্য রঞ্জিত চাকমা প্রমুখ।

স্থানীয়দের মতে, প্রয়াত প্রগতি চাকমার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। টুর্নামেন্ট ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পানছড়িতে প্রগতি চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ০১:১৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫