ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ফ্যাসিবাদ–চাঁদাবাজির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডাকসু ভিপি সাদিক কায়েমের 

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–এর ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ফ্যাসিস্ট ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে এখন থেকে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি বলেন—“ঢাকা বা খাগড়াছড়ি—কোথাও ফ্যাসিস্টদের আর জায়গা হবে না।”

বুধবার (২৭ নভেম্বর ২০২৫) খাগড়াছড়ি আরামবাগ বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ভিপি কায়েম বলেন, পাহাড়ের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব গড়ে তুলবে। চাঁদাবাজি, নৈরাজ্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিটি মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন—“অন্যায়ের সামনে নীরবতা নয়, নিজের অবস্থান থেকেই প্রতিবাদ গড়ে তুলতে হবে।”

মাদ্রাসা জীবনের স্মৃতি স্মরণ করে তিনি জানান, এ মাদ্রাসাকে ঘিরে অতীতে ষড়যন্ত্র হলেও এখান থেকেই দেশের নেতৃত্ব সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতেও হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি লেয়াকত আলী চৌধুরী। উপস্থিত ছিলেন ডাকসুর অমর একুশে হল এজিএস উবায়দুর রহমান হাসিব, বিজয় একাত্তর হল ভিপি হাসান আল বান্না, অধ্যক্ষ মাওলানা আবু ওছমান ও জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন।

অনুষ্ঠান শেষে তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে চট্টগ্রাম–মানিকছড়ি–গুইমারা–মাটিরাঙ্গা এলাকায় মোটরবাইক বহরে পথসভা ও শুভেচ্ছা বক্তব্য দেন ভিপি সাদিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফ্যাসিবাদ–চাঁদাবাজির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডাকসু ভিপি সাদিক কায়েমের 

আপডেট সময় : ০৩:০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫