ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী আটক

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি সদর উপজেলার কৃষি গবেষণা এলাকায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি টু দিঘীনালা সড়কের কৃষি গবেষণা নামক স্থানে টহলরত খাগড়াছড়ি সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানে অস্ত্র ও গোলাবারুদ ক্রয়-বিক্রয়ের সময় মোঃ আইয়ুব (৩৮) নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়।

আটক মোঃ আইয়ুব চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা পৌরসভার খন্দকার পাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম ইছাহক।

আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং নগদ ৪ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, আটককৃত আসামি এর আগেও অস্ত্র ও গোলাবারুদসহ চট্টগ্রামের র‍্যাব-৭ এর হাতে গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আটক হয়েছিল।

পরবর্তীতে আটক সন্ত্রাসীকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খাগড়াছড়ি জোন সদরে নিয়ে আসা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী আটক

আপডেট সময় : ০৫:৫৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫