ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি

মেহেদী হাসান. বরগুনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ১৪৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরগুনায় শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী বিজ্ঞানভিত্তিক আয়োজন ‘BSS Sci Magic Carnival 2026’। বরগুনা সাইন্স সোসাইটি (বিএসএস)-এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই কার্নিভালের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মণি, এমপি।

রোববার (২২ মার্চ) সকালে বরগুনা সার্কিট হাউজ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্নিভালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আতিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা সাইন্স সোসাইটির সভাপতি আকিল আহমেদ।

উদ্বোধনী বক্তব্যে চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। নতুন প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে হাতে-কলমে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে কৌতূহল, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কার্নিভালে রয়েছে বিজ্ঞানভিত্তিক নানা প্রদর্শনী, সায়েন্স অলিম্পিয়াড এবং চমকপ্রদ ম্যাজিক শো, যা শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে।

আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে অংশ নিয়েছেন জনপ্রিয় ম্যাজিশিয়ান রাশেদ সিকদার, যিনি ‘বাংলার Mr. Bean’ নামে পরিচিত। তার মনোমুগ্ধকর পরিবেশনা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিয়েছে।

আয়োজকরা জানান, বিজ্ঞানকে সহজ, আনন্দদায়ক ও আকর্ষণীয়ভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরাই এ কার্নিভালের মূল লক্ষ্য। পাশাপাশি নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার প্রয়াসও রয়েছে এ উদ্যোগে।

ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন (২২ ও ২৩ মার্চ) পর্যন্ত চলবে এই কার্নিভাল। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে।

জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে পুরো এলাকায় ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি

আপডেট সময় : ১১:৪৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬