ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ ছোট্টদের আনন্দে রঙিন পরিবেশ, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে বেতাগীতে মেহেদী উৎসব বেতাগীতে ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রভাষক মোহাম্মদ শাহাদাত হোসেন

স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা

বেতাগী (বরগুনা) প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার বেতাগীতে গত বছরের স্থগিত থাকা প্রাথমিকের বৃত্তি পরীক্ষা- ২০২৫ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহ.সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার মো: ওয়াহিদুর রহমান, বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: নিজাম উদ্দিন, মো: মনির হোসেন, মোসা: খাদিজা খানম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মঈনুল ইসলাম সহ অন্যান্যরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গছে, গত বছরের যে বৃত্তি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, সেটি এ বছরই নেওয়া হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ক্ষেত্রে বৃত্তির কোটা নির্ধারণ করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৮০ শতাংশ এবং কিন্ডারগার্টেন স্কুলের জন্য ২০ শতাংশ।

এ উপজেলার একমাত্র পরীক্ষাকেন্দ্র বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ৫ শত ৮৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবেন। একই সঙ্গে পরীক্ষার কেন্দ্র নির্বাচন, পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষক এন্ট্রি প্রদানের সম্পর্কে আলোচনা ও মতামত নওয়া হয়।

ঘোষিত রুটিন অনুযায়ী প্রথম দিন ১৫ এপ্রিল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। এরপর ১৬ এপ্রিল বৃহস্পতিবার ইংরেজি এবং ১৭ এপ্রিল শুক্রবার প্রাথমিক গণিত বিষয়ের পরীক্ষা এবং শেষ দিন ১৮ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা।

স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, কিন্ডারগার্টেনকে বৃত্তি পরীক্ষার আওতায় আনায় প্রাথমিক শিক্ষায় প্রতিযোগিতা ও মানোন্নয়ন আরও বাড়বে। একই সঙ্গে বৃত্তির সংখ্যা বাড়ানোর উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা

আপডেট সময় : ১০:১৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬