ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

বেতাগী (বরগুনা) প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মণি বলেছেন, “সরকার ভাল ভাল কাজ করছে বলেই বিরোধী দলও সমালোচনা করার সুযোগ পাচ্ছে না। সংসদ কার্যকর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সংসদে উপস্থিত থাকছেন। মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোন কাজ না থাকলে চলতি অধিবেশনের সবদিন সংসদে উপস্থিত থাকবেন। তিনি বেতাগীবাসীর উদ্দেশ্য করে বলেন, আপনারা আমাকে এমপি বানিয়েছেন, আমি আপনাদের রাষ্ট্রীয় পতাকা এনে দিয়েছি। বেতাগীর উন্নয়নে আমার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। আমি বেতাগীতে এত উন্নয়নমূলক কাজ করব যা আপনারা কল্পনাও করতে পারবেন না।” আজ শুক্রবার সকাল ১১টায় চীফ হুইপ নির্বাচিত হওয়ার পর নিজ নির্বাচনী এলাকা বেতাগীতে প্রথম সফরকালে স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামী নভেম্বরে বেতাগীতে মাননীয় প্রধানমন্ত্রীকে সফর করানোর উদ্যোগ গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামীম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান কবির, সাবেক আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক, সাবেক আহ্বায়ক জলিলুর রহমান খান নান্না, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এস এম নুরুল ইসলাম পান্না এবং পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান খান নান্নাসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবার শুরুতেই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভা শেষে চীফ হুইপ দলীয় নেতাকর্মীদের সাথে সজন সাক্ষাৎ করেন। পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন। এর আগে সকাল সাড়ে ৯টায় চীফ হুইপ নুরুল ইসলাম মণি মোকামিয়া দরবার শরীফের মাজার জিয়ারত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

আপডেট সময় : ০৫:১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬