ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

রাজাপুরে অস্ত্রের মুখে মা-ছেলেকে বেঁধে নগদ ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ২১২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামে অস্ত্রের মুখে মা ও ছেলেকে বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ১৯ আগস্ট-২০২৫ ইং গভীর রাতে উপজেলার মোল্লারহাট বাজারসংলগ্ন নারিকেল বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. শোভন মৃধা (২৭) রাজাপুরের বন্ধন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি। তিনি জানান, রাত আনুমানিক ২টার দিকে তাদের পালিত মুরগির ডাকাডাকি শুনে তিনি ও তাঁর মা শামসুন্নাহার শাহিনা ঘরের পিছনের দরজা খুলে বাইরে যান। এসময় দুইজন মুখোশধারী তাঁদের গলায় ছুরি ঠেকিয়ে ঘরের ভেতরে নিয়ে যায়। সাথে সাথে আরও তিনজন ডাকাত ঘরে প্রবেশ করে। শোভন মৃধা আরো বলেন, “ডাকাতরা আমাদের মা-ছেলেকে হত্যার হুমকি দিয়ে বলে যে, কোথায় টাকা-পয়সা ও স্বর্ণ আছে তা না দিলে জবাই করে ফেলবে। ভয়ে আমরা আলমারির চাবি দিয়ে দেই। আলমারি খুলে তারা গতকাল ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা ৫ লাখসহ মোট ১০ লাখ ৫০ হাজার টাকা নগদ এবং দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরে আমাদের মা-ছেলের হাত-পা ও মুখ বেঁধে ফেলে যায়। পরে

আমি হামাগুড়ি দিয়ে পাশের ঘরে গিয়ে চাচির দরজায় ধাক্কা দিলে তিনি দরজা খুলে আমাদের এই অবস্থা দেখে ডাক চিৎকার করেন ও আমাদের বাঁধন খুলে দিয়ে উদ্ধার করেন। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ তাত্ক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে।

এবিষয়ে রাজাপুর থানার পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাপুরে অস্ত্রের মুখে মা-ছেলেকে বেঁধে নগদ ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট

আপডেট সময় : ১২:৩৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫