ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ২৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

গঙ্গাচড়ায় তিস্তা সেতু রক্ষার ক্ষতিগ্রস্থ বাঁধে ভাঙ্গন ঠেকানোর উদ্যোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর গঙ্গাচড়া প্রতিনিধি :

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা সেতু রক্ষার ক্ষতিগ্রস্থ বাঁধ এলাকা পরিদর্শন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্মকর্তারা। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার লহ্মীটারী ইউনিয়নের ক্ষতিগ্রস্থ বাঁধ পরিদর্শন করেন, এলজিইডি’র রংপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ মুসা। এ সময় তিনি বাঁধ মেরামতসহ জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধের কথা জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, লহ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদীসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা।

লহ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, উজানের তীব্র স্রোতের কারণে তিস্তা সেতুর রক্ষা বাঁধ ক্রমাগত ভাঙ্গছে। এতে করে তিস্তা সেতু, রংপুর-লালমনিরহাট যোগাযোগের পাকা সড়ক এবং চর শংকরদহ গ্রাম হুমকিতে রয়েছে। যেহেতু বাঁধটি এলজিইডি তৈরী করেছিল, তাই কর্মকর্তারা পরিদর্শন করে গেছেন। তারা জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধ করার কথা জানিয়েছেন। শুস্ক মৌসুমে ক্ষতিগ্রস্থ বাঁধটি মেরামত করবে এলজিইডি।

উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে তিস্তায় পানি বৃদ্ধির ফলে লহ্মীটারী তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ মিটার ব্লক ধ্বসে গেছে। স্থানীয়দের অভিযোগ, সেতু রক্ষা বাঁধটি গত বছর বন্যায় ক্ষতিগ্রস্থ হলেও রক্ষণাবেক্ষনে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। এ বছর তিস্তা নদীর পানি সরাসরি বাঁধের সেই দূর্বল জায়গায় আঘাত হানায় ব্লক ধ্বসে যাওয়া স্থানে প্রায় ৭০ ফুট গর্ত তৈরী হয়েছে। প্রতিনিয়ত ব্লকগুলো একটু একটু করে নদীতে নেমে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গঙ্গাচড়ায় তিস্তা সেতু রক্ষার ক্ষতিগ্রস্থ বাঁধে ভাঙ্গন ঠেকানোর উদ্যোগ

আপডেট সময় : ০৩:৩১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫