ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

তেহরানে ফের বিস্ফোরণ, টার্গেটে সামরিক স্থাপনা!

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ১৭৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের রাজধানী তেহরানে সোমবার (১৬ জুন) রাতের দিকে আবারও প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণটি শহরের পশ্চিমাঞ্চলে সংঘটিত হয় বলে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার ঘন কুণ্ডলী দেখা যায়, যা মুহূর্তেই ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-সহ আন্তর্জাতিক পর্যায়ে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এদিকে, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ইসরায়েল হামলা চালিয়েছে। এই ঘাঁটিটি ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নিয়ন্ত্রণে রয়েছে।

ইরানের কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যম দাবি করেছে, রাজধানীর বিভিন্ন স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত দেশটির সরকারিভাবে কোনো বক্তব্য বা বিবৃতি পাওয়া যায়নি।

অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ওই অঞ্চল থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আইডিএফ মুখপাত্র আভিচায় আদ্রাই বলেন,“পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে ওই এলাকায় অভিযান চালানো হবে। সেখানে অবস্থান জীবন ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।”

পরিস্থিতি ঘিরে এখন গোটা তেহরানজুড়ে আতঙ্ক বিরাজ করছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেহরানে ফের বিস্ফোরণ, টার্গেটে সামরিক স্থাপনা!

আপডেট সময় : ০৫:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫