ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০০:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ১৯৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।

সোমবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক দিনে মোট ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের যুক্ত করে দেশে করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৫৮ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৪ জনের।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪১০ জনে।

এর আগের দিন, শুক্রবার (১৩ জুন) করোনায় দুই জনের মৃত্যু হয়। তবে রবিবার ১ জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য বিভাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫

আপডেট সময় : ০৫:০০:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫