ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

চলতি বছর চট্টগ্রামে করোনায় প্রথম মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ২০২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে চলতি বছর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে । এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার (১৬ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। করোনায় মৃত্যু হওয়া ব্যক্তি ৭৫ বছর বয়সী শফিউল ইসলাম। তিনি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা।

করোনা প্রতিবেদনের তথ্যানুযায়ী, শফিউল পোস্ট অপারেটিভ জটিলতা ও কিডনি ফেলিউর সমস্যা নিয়ে মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একাধিকবার ডায়ালাইসিস করানো হয় তার। করোনা শনাক্ত হওয়ার পরও স্বেচ্ছায় হাসপাতাল ত্যাগ করেন তিনি। পরে নিজ বাড়িতে তিনি মারা যান।

এদিকে নতুন করে ১২০টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ জন চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকার এবং ৩ জন বিভিন্ন উপজেলা বাসিন্দা। এদিনও নগরের চার সরকারি ল্যাবে একটিও করোনা পরীক্ষা হয়নি।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছে ২৮ জন। এর মধ্যে ২২ জনই চট্টগ্রাম মহানগরের বাসিন্দা। করোনা আক্রান্ত বাড়তে থাকায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চলতি বছর চট্টগ্রামে করোনায় প্রথম মৃত্যু

আপডেট সময় : ০৪:৫৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫