ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

চার সচিব ও দুই প্রধান প্রকৌশলীকে ইসির জরুরি চিঠি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:৫২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ২২১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের সংস্কার ও মেরামত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে তথ্য চেয়ে চার মন্ত্রণালয়ের সচিব ও দুই অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৬ জুন) নির্বাচন কমিশনের উপসচিব দেওয়ান মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত চিঠিতে এ অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়, গত জাতীয় নির্বাচনে ব্যবহৃত এবং সম্ভাব্য নতুন ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সীমানা প্রাচীর বা সীমানাপ্রাচীর নেই, কোথাও দরজা-জানালা ভাঙা বা জরাজীর্ণ অবস্থায় আছে। এসব স্থাপনার ছোটখাট সংস্কার বা মেরামতের প্রয়োজন রয়েছে, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ নিজস্ব তহবিল থেকে সম্পন্ন করবে—এই মর্মে আগেই জানানো হয়েছিল।

এই পরিপ্রেক্ষিতে, চলমান সংস্কার কাজের অগ্রগতি জানাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আগামী ১৭ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রতিবেদন পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

যেসব কর্মকর্তা/দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) প্রধান প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ।

ইসি আশা করছে, ভোটকেন্দ্রের পরিবেশ উন্নয়নে সময়মতো কার্যক্রম শেষ করে তথ্য সরবরাহ করবে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চার সচিব ও দুই প্রধান প্রকৌশলীকে ইসির জরুরি চিঠি

আপডেট সময় : ০৪:৫২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫