ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

এইচএসসি পরীক্ষাকে ঘিরে বিশেষ সতর্কতামূলক নির্দেশনা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৩:২২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ৪২১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশব্যাপী করোনাভাইরাস ও ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষাকে ঘিরে বিশেষ সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (১৬ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ভেতরে ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরীক্ষা শুরুর আগে মশা নিধনের ওষুধ স্প্রে করতে হবে। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তা নেওয়ার কথাও বলা হয়েছে।

পরীক্ষাকক্ষে আসন বিন্যাস করতে হবে বোর্ডের নির্ধারিত নির্দেশনা অনুসারে। প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম সচল রাখতে হবে এবং সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে হবে।

পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের জমায়েত এড়াতে প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

ঢাকা বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হবে ২৬ জুন এবং শেষ হবে ১০ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত।

বোর্ডের বিজ্ঞপ্তিতে পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এইচএসসি পরীক্ষাকে ঘিরে বিশেষ সতর্কতামূলক নির্দেশনা

আপডেট সময় : ০৩:২২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫