ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহ-২ আসনে জামায়াত জোটের মুফতি মুহাম্মদুল্লাহর জয় ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ নরসিংদী-৪ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল ঝালকাঠির দুই আসনেই বিএনপির জয়, ধানের শীষের ভরাডুবি প্রতিদ্বন্দ্বীদের শান্তিপূর্ণভাবে পিরোজপুরের ৩টি আসনেই ভোট গ্রহণ শেষ হলো  পিরোজপুর-২ সংসদীয় আসনে সোহেল মঞ্জুর সুমন ধানের শীষ প্রতিক নিয়ে বিপুল ভোটে বিজয়ী দিঘলিয়া উপজেলা পরিষদ চত্বরে ফুটেছে নানা রঙের ফুল গোপালগঞ্জের তিন আসনেই বিএনপির নিরঙ্কুশ জয় গোপালগঞ্জের কাশিয়ানীর বড় পারুলিয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশ – যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনা-৪ আসনে ধানের শীষের বিশাল গণমিছিল: দিঘলিয়ায় আজিজুল বারী হেলালের নির্বাচনী প্রচারণা সম্পন্ন

এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা!

অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে মাদারীপুর জেলায় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে মাইমুনা তাবাসসুম (অর্পা)। মাদারীপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এ মেধাবী শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ (A+) পেয়ে জেলায় প্রথম স্থান অধিকার করেছে। তাঁর মোট প্রাপ্ত নম্বর ১১৯০।

মাইমুনা তাবাসসুম মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের বাসিন্দা মো. মোকলেছুর রহমান মুকুল মোল্লা ও মোসা. লুবনা চৌধুরী দম্পতির কন্যা।

ব্যবসায়ী বাবার কন্যা অর্পা এর আগে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় মাদারীপুর ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে ১,২৪৩ নম্বর অর্জন করে মাদারীপুর জেলার মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছিলেন। ধারাবাহিক এই সাফল্য তাঁর অধ্যবসায়, মেধা ও দায়িত্ববোধের উজ্জ্বল প্রমাণ রেখেছে।

ভবিষ্যতে তিনি একজন চিকিৎসক হয়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চান বলে জানিয়েছেন।

প্রভাষক মো. আসাদুজ্জামান বলেন, “অর্পার এই কৃতিত্ব আমাদের কলেজের গৌরব বৃদ্ধি করেছে। তার নিষ্ঠা ও অধ্যবসায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

এদিকে মাদারীপুর সরকারি কলেজ ও ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকেও তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান দুটির শিক্ষকরা বলেন, অর্পার ধারাবাহিক সাফল্য জেলার শিক্ষার্থীদের নতুন করে অনুপ্রাণিত করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা!

আপডেট সময় : ১২:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫