সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৮:৫৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টায় লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এই বৈঠক শুরু হয়।
রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে এই বৈঠককে সম্ভাব্য মোড় পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বৈঠককে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের মাঝেও দেখা গেছে আশাবাদ ও উৎসাহ।
এদিকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম আশাবাদ ব্যক্ত করে বলেন, এই আলোচনা থেকে বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতিতে ইতিবাচক বার্তা আসতে পারে। তিনি আরও জানান, দুই নেতার মধ্যে যে সংলাপ হয়েছে, তা ফলপ্রসূ হবে বলেই প্রত্যাশা।
















