ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

লন্ডনে আজ ড. ইউনূস ও তারেকের বৈঠক, রাজনৈতিক অঙ্গনে নজর সবার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লন্ডনে আজ দুপুরে মুখোমুখি হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠককে ঘিরে দেশ-বিদেশে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

বৈঠকটি হবে লন্ডনের পার্ক লেন এলাকার হোটেল ডোরচেস্টারে। স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) শুরু হয়ে চলবে বেলা ১১টা পর্যন্ত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে জানান, ড. ইউনূস যে হোটেলে অবস্থান করছেন, সেখানেই দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বৈঠকটির কোনো নির্ধারিত কাঠামো নেই। তবে যেহেতু তারেক রহমান একটি বড় রাজনৈতিক দলের নেতা, তাই এই বৈঠক গুরুত্ব পাচ্ছে।

এই আলোচনায় উঠে আসতে পারে—বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট, নির্বাচন কবে হবে, কীভাবে হবে, নির্বাচনপূর্ব সংস্কার, এবং আলোচিত ‘জুলাই চার্টার’-এর বিভিন্ন বিষয়।

বিএনপি মহাসচিব ফখরুল মনে করছেন, এই বৈঠক রাজনীতিতে মোড় ঘোরাতে পারে। তিনি বলেন, এটি সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। জাতীয় ও আন্তর্জাতিকভাবে এর প্রভাব পড়বে।

বর্তমানে নির্বাচন নিয়ে সরকার ও বিএনপির অবস্থান একেবারেই ভিন্ন। প্রধান উপদেষ্টা প্রথমে বলেছিলেন, আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে। কিন্তু সাম্প্রতিক ঈদুল আজহার ভাষণে তিনি জানান, আগামী এপ্রিলের প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের পরিকল্পনা আছে। অন্যদিকে, বিএনপি শুরু থেকেই ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি করে আসছে।

এই বৈঠকের প্রস্তাব এসেছিল ড. ইউনূসের পক্ষ থেকে। তিনি তারেক রহমানকে আমন্ত্রণ জানান আলোচনায় বসার জন্য।

ধারণা করা হচ্ছে, এই বৈঠকে নির্বাচনের রোডম্যাপ, রাজনৈতিক সমঝোতা, কৌশলগত পরিকল্পনা ও পারস্পরিক অবস্থান নিয়ে খোলামেলা আলোচনা হবে। বৈঠকটি এমন এক সময়ে হচ্ছে, যখন রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সংলাপের জন্য দেশ-বিদেশে চাপ বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

লন্ডনে আজ ড. ইউনূস ও তারেকের বৈঠক, রাজনৈতিক অঙ্গনে নজর সবার

আপডেট সময় : ০৩:৪৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫