ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

দেশে আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে আবারও বেড়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময় কেউ মৃত্যুবরণ করেননি।

বৃহস্পতিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ১৯ শতাংশ। এর আগের দিন (১১ জুন) ১০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৮৫ জনে। মৃতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে— ২৯ হাজার ৫০০ জন।

একই সময়ের মধ্যে আরও ১৮ জন সুস্থ হয়েছেন। ফলে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৯৮ জনে।

উল্লেখযোগ্যভাবে, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনাভাইরাস এখনো পুরোপুরি নির্মূল হয়নি। তাই কেউ হালকা উপসর্গ অনুভব করলে চিকিৎসকের পরামর্শ নিতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

আপডেট সময় : ০৪:৩৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫